🛡️ কন্টেন্ট সুরক্ষা সক্রিয় রয়েছে।
Skip to content

বিজ্ঞপ্তি ও আপডেট

সর্বশেষ ৫টি
🔔

কোন নতুন নোটিফিকেশন নেই

সব কার্যক্রম আপ-টু-ডেট রয়েছে।

32nd BCS

100টি প্রশ্ন 6টি বিষয়
PDF
✅ অফিশিয়াল ট্র্যাক সংকলন

32nd BCS — প্রশ্নব্যাংক ও এক্সাম সেন্টার

এখানে 32nd BCS-এর সকল বিষয়ের প্রশ্ন গুছিয়ে দেওয়া হয়েছে। আপনি চাইলে বিষয় ধরে পড়তে পারবেন অথবা যেকোনো কয়েকটি বিষয় বেছে নিয়ে তাৎক্ষণিক পরীক্ষা দিতে পারবেন।

🔍
প্রদর্শিত হচ্ছে: 10টি প্রশ্ন পৃষ্ঠা: 1 / 1
1
🏷️ আন্তর্জাতিক বিষয়াবলি
জনসংখ্যার ভিত্তিতে বৃহত্তর মুসলিম রাষ্ট্র কোনটি?
1 মার্ক
A পাকিস্তান ✓
B সৌদি আরব ✓
C মিশর ✓
D ইন্দোনেশিয়া ✓
সঠিক উত্তর: ইন্দোনেশিয়া
সলভ নোট / বিস্তারিত ব্যাখ্যা:

সঠিক উত্তর হলো 'ইন্দোনেশিয়া'। জনসংখ্যার ভিত্তিতে বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়া। জনসংখ্যার ভিত্তিতে মুসলিম বিশ্বে বাংলাদেশের অবস্থান ৪র্থ। আয়তনে বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ হলো কাজাখস্তান।

2
🏷️ আন্তর্জাতিক বিষয়াবলি
রেডক্রসের সদর দপ্তর কোথায় অবস্থিত?
1 মার্ক
A প্যারিস ✓
B লন্ডন ✓
C নিউইয়র্ক ✓
D জেনেভা ✓
সঠিক উত্তর: জেনেভা
সলভ নোট / বিস্তারিত ব্যাখ্যা:

সঠিক উত্তর হলো 'জেনেভা'। বিশ্বের দুস্থ মানবতার সেবায় নিয়োজিত আন্তর্জাতিক সংস্থা রেডক্রস (Red Cross) এর প্রতিষ্ঠাতা হেনরি ডুনান্ট, এটি ৯ ফেব্রুয়ারি ১৮৬৩ সালে প্রতিষ্ঠিত। এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত। বর্তমানে এর সদস্য সংখ্যা- ১৯২টি। সদর দপ্তর জেনেভায় অবস্থিত এমন অন্যান্য সংস্থাগুলো হলো: WTO, UNCTAD, WIPO, WMO, ITU, ILO, WHO, IPU, IAS, UNHCR, জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল প্রভৃতি।

3
🏷️ আন্তর্জাতিক বিষয়াবলি
‘জুলিয়াস সীজার’ কেন বিখ্যাত?
1 মার্ক
A রোমান সম্রাট হিসেবে ✓
B বর্ণবাদ বিরোধী হিসেবে ✓
C ব্রিটেনের রাজা হিসেবে ✓
D আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে ✓
সঠিক উত্তর: রোমান সম্রাট হিসেবে
সলভ নোট / বিস্তারিত ব্যাখ্যা:

সঠিক উত্তর হলো 'রোমান সম্রাট হিসেবে'। রোমান প্রজাতন্ত্রের একনায়ক হিসেবে খ্যাত জুলিয়াস সীজার খ্রিষ্টপূর্ব ১০০ অব্দে রোমের Subura নামক স্থানে জন্মগ্রহণ করেন। তিনি খ্রিষ্টপূর্ব ৪৪ অব্দে মারা যান।

4
🏷️ আন্তর্জাতিক বিষয়াবলি
পূর্ব তিমুরের রাজধানী কোথায়?
1 মার্ক
A লাসা ✓
B পোর্টো নোভো ✓
C দিলি ✓
D তিয়েন আন মেন ✓
সঠিক উত্তর: দিলি
সলভ নোট / বিস্তারিত ব্যাখ্যা:

সঠিক উত্তর হলো 'দিলি'। ২০ মে ২০০২ ইন্দোনেশিয়া থেকে স্বাধীনতা লাভকারী পূর্ব তিমুরের রাজধানী হচ্ছে ‘দিলি’। পক্ষান্তরে, ‘লাসা’ চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতের রাজধানী, ‘পোর্টো-নোভা’ হচ্ছে বেনিনের রাজধানী এবং ‘তিয়েন আন মেন’ চীনের রাজধানী বেইজিং-এ অবস্থিত একটি ঐতিহাসিক স্কয়ার। পূর্ব তিমুরের স্বাধীনতার নায়ক হলো জানানা গুসামাও।

5
🏷️ আন্তর্জাতিক বিষয়াবলি
নোবেল পুরস্কার বিজয়ী ‘তাওয়াকুল কারমান’ কোন দেশের নাগরিক?
1 মার্ক
A ইরান ✓
B ইন্দোনেশিয়া ✓
C তুরস্ক ✓
D ইয়েমেন ✓
সঠিক উত্তর: ইয়েমেন
সলভ নোট / বিস্তারিত ব্যাখ্যা:

সঠিক উত্তর হলো 'ইয়েমেন'। ইয়েমেন বিপ্লবের জননী তাওয়াকুল কারমান নারীদের নিরাপত্তায় অহিংস আন্দোলন এবং শান্তি প্রতিষ্ঠায় নারীদের পূর্ণ অংশগ্রহণের অধিকার আদায়ের আন্দোলনে বিশেষ ভূমিকার জন্য ২০১১ সালে লাইবেরিয়ার ইলেন জনসন সারলিফ ও লেমাহ বোয়ির সাথে যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। তার গঠিত সংগঠন ‘উইমেন জার্নালিস্ট উইদাউট চেইন’। ২০২৫ সালে নোবেল পুরস্কার ক্ষেত্র বিজয়ীদের নাম চিকিৎসা ম্যারি ই. ব্রাঙ্কো (যুক্তরাষ্ট্র), ফ্রেড রামসডেল (যুক্তরাষ্ট্র) ও শিমন সাকাগুচি (জাপান)। পদার্থ বিজ্ঞান জন ক্লার্ক (যুক্তরাজ্য), মিশেল এইচ. ডেভোরেট (ফ্রান্স), জন এম. মার্টিনিস (যুক্তরাষ্ট্র)। রসায়ন বিজ্ঞান সুসুমু কিতাগাওয়া (জাপান), রিচার্ড রবসন (যুক্তরাজ্য), ওমর এম. ইয়াঘি (জর্ডান)। অর্থনীতি জোয়েল মোকির (নেদারল্যান্ডস), ফিলিপ আগিয়োঁ (ফ্রান্স), পিটার হাউটস (কানাডা) শান্তি মারিয়া কোরিনা মাচাদো (ভেনেজুয়েলা) সাহিত্য লাসলো ক্রাসনাহোরকাই (হাঙ্গেরি)

6
🏷️ আন্তর্জাতিক বিষয়াবলি
আমেরিকার চালকবিহীন গোয়েন্দা বিমান ‘স্টিলথ ড্রোন’টি কি?
1 মার্ক
A বোমারু বিমান চালিত ✓
B মিগ চালিত ✓
C হেলিকপ্টার চালিত ✓
D শক্তিশালী রকেট চালিত ✓
সঠিক উত্তর: বোমারু বিমান চালিত
সলভ নোট / বিস্তারিত ব্যাখ্যা:

সঠিক উত্তর হলো 'বোমারু বিমান চালিত'। স্টিলথ ড্রোনটি আমেরিকার চালকবিহীন গোয়েন্দা বিমান এবং বোমারু বিমান।

7
🏷️ আন্তর্জাতিক বিষয়াবলি
আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে কোনটি?
1 মার্ক
A সুয়েজ খাল ✓
B মিসিসিপি ✓
C ভলগা ✓
D পানামা খাল ✓
সঠিক উত্তর: পানামা খাল
সলভ নোট / বিস্তারিত ব্যাখ্যা:

সঠিক উত্তর হলো 'পানামা খাল'। ১৯০৪ সালে পানামা খালের খনন শুরু হয় এবং ১৯১৪ সালে জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। এর দৈর্ঘ্য ৮২ কি.মি. এবং প্রস্থ ৯১ মিটার। এটি আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে। চুক্তি অনুযায়ী ১৯৯৯ সালে যুক্তরাষ্ট্র পানামা প্রজাতন্ত্রের নিকট এর মালিকানা হস্তান্তর করে। অন্যদিকে, সুয়েজ খাল ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে যুক্ত করেছে। আর মিসিসিপি (উত্তর আমেরিকা) ও ভলগা (রাশিয়া) দুটি নদীর নাম।

8
🏷️ আন্তর্জাতিক বিষয়াবলি
‘গ্রিনল্যান্ড’ এর মালিকানা কোন দেশের?
1 মার্ক
A সুইডেন ✓
B নেদারল্যান্ডস্ ✓
C ডেনমার্ক ✓
D ইংল্যান্ড ✓
সঠিক উত্তর: ডেনমার্ক
সলভ নোট / বিস্তারিত ব্যাখ্যা:

সঠিক উত্তর হলো 'ডেনমার্ক'। আর্কটিক ও আটলান্টিক মহাসাগরের মধ্যে অবস্থিত বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ডের মালিকানা ডেনমার্কের। এছাড়াও ডেনমার্কের ফারো দ্বীপপুঞ্জ নামে আরেকটি নিয়ন্ত্রণাধীন অঞ্চল রয়েছে।

9
🏷️ আন্তর্জাতিক বিষয়াবলি
‘গ্রেট হল’ কোথায় অবস্থিত?
1 মার্ক
A ব্রিটেন ✓
B যুক্তরাষ্ট্র ✓
C চীন ✓
D রাশিয়া ✓
সঠিক উত্তর: চীন
সলভ নোট / বিস্তারিত ব্যাখ্যা:

সঠিক উত্তর হলো 'চীন'। চীনের রাজধানী বেইজিংয়ের তিয়েন আনমেন স্কয়ারের পশ্চিম কোণে অবস্থিত চীনের বিখ্যাত ‘গ্রেট হল’। এটা মূলত চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেস-এর পার্লামেন্ট ভবন। গ্রেট হলের সাথে সাদৃশ্য রয়েছে এরূপ দুটি স্থাপনা হলো ‘হোয়াইট হল’ (লন্ডন) ও ‘ইন্ডিপেন্ডেন্স’ হল (যুক্তরাষ্ট্র)। এর প্রতিষ্ঠাকাল- ১৯৫৯ সাল।

10
🏷️ আন্তর্জাতিক বিষয়াবলি
‘তাস’ কোন দেশের সংবাদ সংস্থা?
1 মার্ক
A রাশিয়া ✓
B চীন ✓
C ভারত ✓
D পাকিস্তান ✓
সঠিক উত্তর: রাশিয়া
সলভ নোট / বিস্তারিত ব্যাখ্যা:

সঠিক উত্তর হলো 'রাশিয়া'। ইতার-তাস ১ সেপ্টেম্বর ১৯০৪ সালে প্রতিষ্ঠিত রাশিয়ার একটি বিশ্ববিখ্যাত সংবাদ সংস্থা। এর পূর্ণরূপ হচ্ছে Information Telegraph Agency of Russia (ITAR-TASS)। এছাড়া ইন্টারফ্যাক্স ও রিয়া-নভোস্তি রাশিয়ার অন্য দুটি বিখ্যাত সংবাদ সংস্থা। অন্যদিকে, চীনের বিশ্ববিখ্যাত সংবাদ সংস্থার মধ্যে ‘জিনহুয়া নিউজ এজেন্সি’ এবং পাকিস্তানের ‘সানা’ ও ‘এপিপি’ অন্যতম।

🎯 বিষয় বেছে পরীক্ষা দিন

পছন্দমতো ২/৩টি বিষয় সিলেক্ট করে কাস্টম টেস্ট শুরু করুন

বিষয়সমূহ নির্বাচন করুন:
|
প্রশ্নের সংখ্যা নির্ধারণ:
কমপক্ষে ৫টি